1. admin@allianceray.org : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

এতো বড় সংগঠন- এতো জাতীয় ও স্থানীয় নেতা অথচ!

  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে:

শরিফুজ্জামান শরিফ/ ফেসবুক পাতা থেকে।।

প্রধানমন্ত্রীর তহবিল ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষকে সাহায্য করা হচ্ছে-জাতীয় সংসদের বিরোধী দলের নেতা আজ ত্রান বিতরণ করেছেন কিন্তু চট্টগ্রামের সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব কোথায়?

এতো বড় সংগঠন- এতো জাতীয় ও স্থানীয় নেতা অথচ মাঠে সাইদ আল নোমান ও ডাক্তার সাহাদাত ছাড়া কাউকে দেখা যাচ্ছে না-শুনলাম।

ফ্যাসিস্টদের কেউ কেউ লুকিয়ে পালিয়ে সাহায্য নিয়ে মানুষের কাছে
যাচ্ছে।

দুর্যোগের সময় সামাজিক যে উদ্যোগ দেখা যায় সেটা চোখে পড়ছে না।

দুর্গত এলাকা থেকে নির্বাচিত বিরোধী দলের এক এমপি বানভাসি মানুষের কাছে না গিয়ে গতকাল একটা তারকা হোটেলে বিয়ে খেয়ে ঢাকায় ফিরেছেন- যা নিয়ে সমালোচনা হচ্ছে।

আজ বিরোধী দলের নেতার ত্রান বিতরণ নিয়ে অনেকে ঠাট্টা করছেন
কিন্তু আমি দেখি- তার হাত থেকে পাওয়া সাহায্য মানুষের উপকারে এসেছে কিনা।

কোন সমালোচনা থাকলে পরে করবো- মানুষ বাঁচানোটা আগে।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে- আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা আগে থেকেই ছিলো কিন্তু স্থানীয় প্রশাসনের প্রস্তুতি যথার্থ ছিলো বলে মনে হচ্ছে না।

এই ধরনের দুর্যোগে প্রশাসন দিয়ে সবকিছু ফেস করা যায় না- তারা নির্দেশনা দিতে পারেন কিন্তু মাঠ ঘাটে যেতে হলে স্থানীয় মানুষকে দরকার হবেই।

অনেকদিন ধরে বলছি- আমি বিএনপি সরকারকে দেখছি কিন্তু বিএনপি দলটাকে নয়া পল্টন থেকে যাতায়াত করার সময় কেবল দেখছি।

গতকাল একটা টেলিভিশনে বলেছি- সরকার যদি সাকসেসফুলি তার মেয়াদ পূর্ন করতে পারে তাহলে
রাস্ট্রবিজ্ঞানের আলোচনায় নতুন টার্ম আসবে একটা সরকার কিভাবে আউট সোর্সিং করে টার্ম কমপ্লিট করে।

এটাও লেখায় যুক্ত করলাম।

রাস্ট্র তার সব শক্তি দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াক।

তিন চারদিন ধরে মানুষ না খেয়ে আছে- শিশুরা মায়ের কোলে খাবার এর জন্য কাঁদছে!

ওগো পুরবাসী বাঁড়াও হাত
যাক কেটে যাক
মৃত্যুর কালোরাত….

লেখক:

শরিফুজ্জামান শরিফ 

গণমাধ্যম ব্যাক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক।

ইমেইল: citizen.solidarity@gmail.com

শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ