1. admin@allianceray.org : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ পড়া হয়েছে:

সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠান ‘অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দিয়েছেন আদালত। আসামিরা নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা সমমূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের তৎকালীন পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ