1. admin@allianceray.org : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

মার্ভেল দুনিয়ায় গভীর শোক: না ফেরার দেশে ‘স্পাইডার-ম্যান’খ্যাত মেরি রিভেরা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৯ পড়া হয়েছে:

আলোচিত মার্ভেল সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে সারা বিশ্বে পরিচিতি পাওয়া বয়স্ক অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন। তার এই হঠাৎ মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় মার্ভেল ভক্ত ও সিনেমা জগতে বড় ধাক্কা লেগেছে। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের লোকজন ও আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেড জানায়(৩ আগস্ট), গত ১৫ এপ্রিল আমেরিকার হাওয়াইয়ের হনুলুলুতে মারা যান মেরি রিভেরা। স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। এছাড়া ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় তার ছোট কিন্তু দারুণ জনপ্রিয় অভিনয় নিয়ে তিনি খুব গর্ব করতেন।

সিনেমায় মেরি রিভেরার উপস্থিতি ছোট হলেও তা সিনেমা হলের দর্শকদের দারুণভাবে হাসিয়েছিল। ছবির একটি দৃশ্যে দেখা যায়, অন্য দুনিয়া থেকে আসা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে নেড ও এমজের যখন উত্তপ্ত কথা কাটাকাটি চলছে, ঠিক তখনই তিনি ঘরে ঢোকেন। এরপর বেশ মজার ছলে নেডের মাধ্যমে অ্যান্ড্রু গারফিল্ডকে ঘরের ছাদের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করার কথা বলেন। টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, অ্যান্ড্রু গারফিল্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করে তিনি দর্শকদের মন কেড়েছিলেন। তার এই চলে যাওয়ায় সারা বিশ্বের ভক্তরা ফেসবুকে ও সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন।

১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্ম নেওয়া মেরি রিভেরা একসময় মিশনারি হিসেবে কাজ করতেন এবং পরে অবসর নেন। তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতিনি রেখে গেছেন।

শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ