বর্তমান বিরোধীদল আগের মত ভূমিকা পালন করছে, তারা বর্তমানে ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলছেন, এমন মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।.
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে নানা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। বন্ধ হয়ে যাওয়া বড়পুকুরিয়া কয়লা খনি আবার চালুর ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের আগে তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও দাবি করেন এলজিআরডি মন্ত্রী।
তবে বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানসহ সংশ্লিষ্টরা।