1. admin@allianceray.org : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

মেসির গোলেও শেষ রক্ষা হলো না, ঘরের মাঠে টরন্টোর কাছে হারল ইন্টার মিয়ামি

  • প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে:

বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি গোল পেলেও জয়খরা কাটেনি ইন্টার মিয়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। এই হারের মাধ্যমে লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল না মিয়ামি।

মৌসুমের বিরতি কাটিয়ে ফেরার পর থেকেই দলটির পারফরম্যান্স গ্রাফ বেশ নিম্নমুখী। গত ২২ জুলাইয়ের পর থেকে ৯টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা; যেখানে ড্র হয়েছে দুটি আর হার ৪টিতে। এর আগে টানা দুই হারে লিগস কাপ থেকেও বিদায়ঘণ্টা বেজেছিল তাদের।

শনিবারের এই পরাজয় এমএলএসে তাদের চলতি মৌসুমের দ্বিতীয় হার। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৮ আগস্ট থেকে এটি তাদের চতুর্থ পরাজয়। বর্তমান পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় অবস্থানে থাকলেও ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধে ঘরের মাঠের রক্ষণভাগ বেশ কড়া প্রতিরোধ গড়ে তোলে। ফলে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি পাল্টে যায় খেলার চিত্র। স্বাগতিকদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে নেন জোশ সার্জেন্ট। সেই গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই, ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের আরও এক গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মিয়ামি।

খেলার শেষভাগে এসে ৮২ মিনিটে জালের দেখা পান মেসি। বিশ্বকাপ-পরবর্তী ক্লাব ফুটবলে এটি তার পঞ্চম গোল। তবে আর্জেন্টাইন তারকার এই গোলটি কেবল দলের ব্যবধানই কমিয়েছে, পরাজয় এড়াতে পারেনি।

এই পরাজয়ের ফলে শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। অন্যদিকে, সমপরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল।

শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ